প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●

ছয় মাসে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত, অধিকাংশ ঘটনায় আধিপত্য ও দখল-বাণিজ্যের যোগ

বিজ্ঞাপন
ছয় মাসে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত, অধিকাংশ ঘটনায় আধিপত্য ও দখল-বাণিজ্যের যোগ
চলতি বছরের গত ছয় মাসে দেশের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৩৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল, পূর্বশত্রুতা, চাঁদাবাজি, দখল-বাণিজ্য ও অবৈধ অর্থনৈতিক স্বার্থকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট এক হাজার ৯১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত নিহত ৩৮ নেতাকর্মীর মধ্যে বিএনপির ২১ জন, যুবদলের ৮ জন, ছাত্রদলের ২ জন, শ্রমিক দলের ২ জন, কৃষক দলের ২ জন, স্বেচ্ছাসেবক দলের ২ জন এবং তাঁতীদলের একজন রয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সর্বশেষ ২৪ জুলাই রাতে রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন যুবদলের কর্মী মো. ইউসুফ আলী পারভেজ। ওই হামলায় আরও একজন যুবদল কর্মী ও এক সবজি বিক্রেতা আহত হন। পুলিশের তদন্তে জানা গেছে, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ ও মাগুরা থেকে ভাড়াটে অস্ত্রধারী আনা হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন পারভেজ। তদন্তে ময়লা ব্যবস্থাপনা, ফুটপাত নিয়ন্ত্রণ, ব্যবসায়িক স্বার্থ ও টিনশেড ঘরের দখল নিয়ে বিরোধের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় ভাড়াটে শ্যুটারসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে ২১ জুলাই রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে যুবদলের কয়েকজন নেতাকর্মীসহ ১০ থেকে ১৫ জন ওই হামলায় অংশ নেয়।

১৫ জুলাই কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে স্থানীয় ছাত্রদলের এক নেতার সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে অপরাধীদের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে ৮ জুন রাজধানীর মৌচাক এলাকায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ছুরিকাঘাতে নিহত হন। পুলিশের ধারণা, ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির কর্মী রাজু আহম্মেদ, চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী, খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম, ময়মনসিংহে বিএনপিকর্মী রানা মিয়া এবং বাগেরহাটে কৃষক দলের সভাপতি বাদল মোড়ল পৃথক ঘটনায় নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৬১০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৬ জন এবং আহত হয়েছেন চার হাজার ৭৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার মধ্যে ৫৭৩টি ছিল বিএনপির অভ্যন্তরীণ বিরোধ অথবা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে। নিহতদের মধ্যে বিএনপির ২৮ জন, জামায়াতের চারজন, আওয়ামী লীগের একজন এবং অন্যান্য দলের তিনজন রয়েছেন। একই সময়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ১৯৪টি ঘটনায় এক হাজার ৫৮৫ জন আহত এবং ২৪ জন নিহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষে সাতজন এবং বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার তথ্যও উঠে এসেছে।

নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ৩৯৫টি ঘটনায় আহত হন দুই হাজার ৫৭৩ জন এবং নিহত হন ১২ জন। একই সময়ে ৬০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তার মতে, অধিকাংশ ঘটনার পেছনে স্থানীয় আধিপত্য, ফুটপাত, ময়লা-বাণিজ্য, দখল ও ব্যবসা নিয়ন্ত্রণের বিরোধ কাজ করছে এবং অনেক ক্ষেত্রে বাইরের জেলা থেকে ভাড়াটে শ্যুটার আনা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধবিজ্ঞানী তৌহিদুল হক মনে করেন, ফুটপাত, ময়লা-বাণিজ্য, পরিবহন ও দখল ব্যবসার মতো বেআইনি অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে। তিনি বলেন, এসব অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ বন্ধ, আইনের শাসন নিশ্চিত এবং প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে রাজনৈতিক সহিংসতা আরও বাড়তে পারে।

 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

১ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২০ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২০ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে