প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●
বিএনপি নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় জামায়াতের কোনো কর্মী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে’

বিজ্ঞাপন
‘জামায়াতের কর্মী পেলে হাত-পা ভেঙে দেওয়া হবে’ মন্তব্য ভাইরাল
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ‘ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী’ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দেওয়া এক বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর কোনো কর্মীকে পরীক্ষাকেন্দ্রে পাওয়া গেলে ‘হাত-পা ভেঙে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দেন।

বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। তবে আসাদুজ্জামান মিন্টুর দাবি, এটি ছিল রাজনৈতিক বক্তব্য, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং নিয়োগ পরীক্ষাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গত ২৫ জুলাই শ্যামকুড় ইউনিয়নে একটি যৌথ সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, “আগামীকাল ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা হবে। সেখানে জামায়াতে ইসলামীর কোনো কর্মীকে পেলে হাত-পা ভেঙে দেওয়া হবে।”

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

একই বক্তব্যে তিনি নারী সমর্থকদের জামায়াতের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত ও ফিতরা আদায়ের মতো ধর্মীয় অনুশাসন পালনের গুরুত্বও তুলে ধরেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আসাদুজ্জামান মিন্টু বলেন, উপজেলা প্রশাসন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য ও পোস্ট করছিলেন। এর প্রতিক্রিয়াতেই তিনি ওই বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য ছিল। রাজনৈতিক মঞ্চে অনেক সময় এ ধরনের পাল্টা বক্তব্য দেওয়া হয়। এটিকে বাস্তব কোনো নির্দেশনা হিসেবে দেখার সুযোগ নেই।”

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কোনো প্রার্থীর রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি।

 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

১ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২০ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২০ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

১ দিন আগে