২০২৭ সালের পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, ত্রুটিমুক্ত ও আকর্ষণীয় বইয়ের ঘোষণা শিক্ষামন্ত্রীর
অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মানসম্মত, প্রাণবন্ত ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক প্রণয়নের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নতুন বইয়ে বানান ভুল, অপ্রাসঙ্গিক বিষয়বস্তু কিংবা নিম্নমানের মুদ্রণের কোনো সুযোগ রাখা হবে না।