১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান
প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।