কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সারাদেশে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্য-সচিব করে এই কমিটি গঠন করা হবে।