প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন ● চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ●

বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী
বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা জুলাইয়ের শহীদ ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।

সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে না আসায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও জুলাইয়ের শহীদ, আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের অনুষ্ঠানে আসা উচিত ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তারেক রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের কারণেই আজ অনেকে বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকলে বোঝা যেত, বিরোধী দলও জুলাইয়ের চেতনাকে ধারণ করে। বিএনপি জুলাইকে ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে সরকার ও বিরোধী দল—উভয়েই দায়িত্ব পেয়েছে। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখছে না কিংবা বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে—এ ধরনের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সরকার দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

১৭ ঘণ্টা আগে
চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ

চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

১৮ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৫ জন

২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৫ জন

১৮ ঘণ্টা আগে