পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজ গঠন হচ্ছে নতুন বোর্ড
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ রোববার (১ নভেম্বর) নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।