নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
নির্মল বায়ু এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ রোববার (১ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।