প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

আবারও কমল সোনা-রুপার দাম

বিজ্ঞাপন
আবারও কমল সোনা-রুপার দাম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে ২৯ জুন থেকে কার্যকর হওয়া দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। একদিনের ব্যবধানে সেখান থেকে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্যদিকে, রুপার দামও কমানো হয়েছে। তবে রুপার গহনার ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকবে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৩ দফা কমানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

৭ ঘণ্টা আগে
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

৭ ঘণ্টা আগে
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

৮ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি, ২০২৭ সালে প্রবৃদ্ধি ৩.২ শতাংশের পূর্বাভাস

বাংলাদেশের অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি, ২০২৭ সালে প্রবৃদ্ধি ৩.২ শতাংশের পূর্বাভাস

৮ ঘণ্টা আগে
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

১ দিন আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

২ দিন আগে