প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

বিজ্ঞাপন
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, বুধবার থেকে কার্যকর
২০২৬-২৭ অর্থবছরের বাজেট কণ্ঠভোটে অনুমোদন; গত অর্থবছরের তুলনায় আকার বেড়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। কণ্ঠভোটে অনুমোদিত এ বাজেট আগামী বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়-সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উপস্থাপন করা হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন। পরে আলোচনা শেষে কণ্ঠভোটে সব ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, অর্থমন্ত্রী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এরপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, এটি শুধু সরকারের বাজেট নয়, বরং জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে বিবেচনা করা উচিত। তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের দুর্ভোগ লাঘব এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটি নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর রূপরেখা। ন্যায়ভিত্তিক উন্নয়ন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৭ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে