প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা
বাংলাদেশে গম আমদানির বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে দেশের প্রধান গম সরবরাহকারী ছিল রাশিয়া ও ইউক্রেন। তবে ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো এই দুই দেশকে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গম রপ্তানিকারক হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি করেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় গম আমদানি বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তথ্য অনুযায়ী, গত অর্থবছরে আর্জেন্টিনা থেকে ২২ লাখ টন গম আমদানি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। মোট গম আমদানির প্রায় ৩০ শতাংশই এসেছে দেশটি থেকে, ফলে বাংলাদেশের সবচেয়ে বড় গম সরবরাহকারীর অবস্থান দখল করেছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ অনিশ্চয়তা, পরিবহন ঝুঁকি এবং মূল্য অস্থিরতার কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বিকল্প উৎস থেকে গম আমদানির দিকে ঝুঁকতে শুরু করে। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনা এখন বাংলাদেশের প্রধান উৎসে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের গম সরবরাহকারী দেশগুলোর তালিকায় আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্যদিকে, রাশিয়া থেকে গম আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে ১৬ লাখ ৭৯ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ২৩ শতাংশ। অথচ আগের অর্থবছরে বাংলাদেশের মোট গম আমদানির ৪৪ শতাংশই এসেছিল রাশিয়া থেকে। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটির অংশীদারিত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শুধু আমদানির পরিমাণ নয়, আর্জেন্টিনা থেকে গম আমদানিতে অংশ নেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান দেশটি থেকে গম আনত, সেখানে গত অর্থবছরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করেছে ৪৬টি প্রতিষ্ঠান।

বর্তমানে বাংলাদেশের নরম গমের প্রধান আমদানি উৎসের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, বুলগেরিয়া ও ব্রাজিল।

এদিকে, ব্রাজিল থেকেও গম আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৭৬ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ৬ দশমিক ৪১ শতাংশ। আগের অর্থবছরে এ হার ছিল মাত্র ২ শতাংশ।

দামের দিক থেকে সবচেয়ে প্রতিযোগিতামূলক ছিল ব্রাজিল। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশটি থেকে টনপ্রতি গম আমদানি করা হয়েছে গড়ে ২৫৫ মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টিনা থেকে প্রতি টন গমের গড় মূল্য ছিল ২৫৭ মার্কিন ডলার। অর্থাৎ দাম কিছুটা কম হলেও ব্রাজিল এখনও বাংলাদেশের প্রধান গম সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি।

এ বিষয়ে চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, একসময় বাংলাদেশের অধিকাংশ গম আমদানি হতো রাশিয়া ও ইউক্রেন থেকে। তবে গত অর্থবছরে আমদানির উৎসে বড় পরিবর্তন এসেছে এবং আর্জেন্টিনাসহ আরও কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানি করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশে সমুদ্রপথেই অধিকাংশ গম আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ গম খালাস হয় চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৭ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে