প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

বিজ্ঞাপন
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ
চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে সোমালিয়া। তবে গত দুই বছরের একই সময়ের তুলনায় ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো মোট অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এটি মোট আগত অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশের পর রয়েছে সোমালিয়া (১ হাজার ৭০২ জন), সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), তিউনিসিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।

এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দুই বছরের তুলনায় কমেছে আগমন

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে সমুদ্রপথে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেখানে চলতি বছরের একই সময়ে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ হিসাবে ২০২৫ সালের তুলনায় অভিবাসীর সংখ্যা প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কমেছে।

মাসভিত্তিক চিত্র

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের একই সময়ের তুলনায় কম ছিল।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে পৌঁছেছেন ১ হাজার ৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০ জন, মার্চে ২ হাজার ১৫০ জন, এপ্রিলে ২ হাজার ৪৫৯ জন, মে মাসে ৩ হাজার ৫৪ জন এবং জুনে ২ হাজার ৭৫৮ জন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এ সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

২ দিন আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

৩ দিন আগে
গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন নেতৃত্বে রাজু আলীম ও আলমগীর

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন নেতৃত্বে রাজু আলীম ও আলমগীর

৪ দিন আগে
সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা, আয়োজন করা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা, আয়োজন করা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি

১ সপ্তাহ আগে
বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

২ সপ্তাহ আগে
আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ

আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ

৪ সপ্তাহ আগে