সর্বশেষ
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ

লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শ. ম. রেজাউল করিম বিক্ষোভের মুখে পড়েছেন। এ সময় তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ঘটনার একপর্যায়ে তিনি স্থান ত্যাগ করেন। একই স্থানে এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পশ্চিম লন্ডনের এলপোট লেন এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সেখানে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে কয়েকজন উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, শ. ম. রেজাউল করিমকে দেশে গুম, হত্যা, দুর্নীতি এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে তিনি এসব প্রশ্নের কোনো জবাব দেননি। পরে উপস্থিত কয়েকজনের সহায়তায় তিনি সেখান থেকে চলে যান।

ঘটনার বিষয়ে ছাত্রদলের সাবেক নেতা শফিকুল ইসলাম রিবলু দাবি করেন, খবর পেয়ে তারা রেস্টুরেন্টে যান এবং সাবেক মন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চান। তবে তিনি কোনো বক্তব্য না দিয়ে স্থান ত্যাগ করেন।

তিনি আরও দাবি করেন, এর আগে একই এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এবং তিনিও স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় শ. ম. রেজাউল করিম বা ড. হাছান মাহমুদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে

ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে

১০ ঘণ্টা আগে
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

১২ ঘণ্টা আগে
সরকার দেশ চালানোর নৈতিক ক্ষমতা হারিয়েছে: ডা. শফিকুর রহমান

সরকার দেশ চালানোর নৈতিক ক্ষমতা হারিয়েছে: ডা. শফিকুর রহমান

১২ ঘণ্টা আগে
হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আবেদন

হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আবেদন

১৪ ঘণ্টা আগে
সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

১৮ ঘণ্টা আগে
৫ আগস্ট রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ, চূড়ান্ত কর্মসূচি ৩ আগস্ট

৫ আগস্ট রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ, চূড়ান্ত কর্মসূচি ৩ আগস্ট

১৮ ঘণ্টা আগে