প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া এ বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও স্মরণীয় দিন। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন এবং তা একপর্যায়ে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়।

ডা. শফিকুর রহমান দাবি করেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন। এছাড়া বহু মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার ও নির্যাতিতদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত রাষ্ট্র গঠন। তিনি দাবি করেন, সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং এ লক্ষ্য অর্জনে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে থাকবে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সুশাসন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা।

বাণীর শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি সকল বিভেদ ভুলে সুখী, সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

৮ ঘণ্টা আগে
জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

১৪ ঘণ্টা আগে
চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

১ দিন আগে
ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

২ দিন আগে
‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

৩ দিন আগে
বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির

৩ দিন আগে