প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যতদিন চলার শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব: গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস-প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সৌজন্য সাক্ষাৎ জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা: মার্কিন রাষ্ট্রদূত

জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির

বিজ্ঞাপন
জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির
কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা বলেছেন, কোনো ব্যক্তি, সংগঠন কিংবা ইসলামি দলের নেতাকর্মী—পরিচয় যা-ই হোক না কেন—তাদের ভাস্কর্য নির্মাণ ইসলামি শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। ইসলামের বিধান সবার জন্য সমান; কোনো ব্যক্তির মর্যাদা, অবদান বা রাজনৈতিক-সাংগঠনিক পরিচয়ের কারণে শরিয়তের বিধান পরিবর্তিত হতে পারে না।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

পীর সাহেব দেওনা বলেন, জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে বা অবয়বে যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। যারা ইসলামি মূল্যবোধ, আকিদা ও শরিয়তের পক্ষে কথা বলেন, তাদের স্মৃতি সংরক্ষণের নামেও এমন কিছু করা উচিত নয়, যা ইসলামি বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের পরিবর্তে তথ্যচিত্র, আলোকচিত্র, লিখিত ইতিহাস, দলিলপত্র, জাদুঘরভিত্তিক প্রদর্শনীসহ শরিয়তসম্মত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এতে ইতিহাস সংরক্ষিত হবে এবং ধর্মীয় মূল্যবোধও অক্ষুণ্ন থাকবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য দ্রুত অপসারণের আহ্বান জানান এবং ভবিষ্যতে কোনো আলেম, ইসলামি ব্যক্তিত্ব বা ইসলামি দলের নেতাকর্মীর ভাস্কর্য না করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পীর সাহেব দেওনা আরও বলেন, স্বৈরাচারী আমলে ভাস্কর্যবিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক উলামায়ে কেরাম কারাবরণ ও শাহাদাতবরণ করেছেন; অথচ সেই আলেমদেরই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সাহাবায়ে কেরামের উদাহরণ টেনে বলেন, তাঁদের কোনো ভাস্কর্য না থাকলেও তাঁদের জীবন ও আদর্শ ইতিহাসে সংরক্ষিত আছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি ঐতিহাসিক শাপলা চত্বরে শহীদদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার এবং তাদের সংগ্রামের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

৪৪ মিনিট আগে
সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২ ঘণ্টা আগে
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা: মার্কিন রাষ্ট্রদূত

মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা: মার্কিন রাষ্ট্রদূত

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
বিজ্ঞাপন