প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি যতদিন চলার শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব: গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস-প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সৌজন্য সাক্ষাৎ জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বরিশালের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

এর আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছের পদ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

খাবারের টেবিলে একদিকে যেমন ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। নানা পদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।  

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ - সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১ দিন আগে
গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১ দিন আগে
হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক সাতক্ষীরার অরিন, স্তম্ভিত পরিবার

হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক সাতক্ষীরার অরিন, স্তম্ভিত পরিবার

১ দিন আগে
কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী

কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী

২ দিন আগে
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২ দিন আগে
'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী

'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী

৩ দিন আগে
বিজ্ঞাপন