প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা

বিজ্ঞাপন
সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের ইতিহাস ও আত্মত্যাগের চেতনার সঙ্গে পরিচিত করতে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ তৈরি করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘সপ্তাহে একদিন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করতে পারবে। ধাপে ধাপে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উদ্বোধন নিয়ে নানা গুঞ্জন ছিল জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। তবে উদ্বোধনের পর দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে ব্যবস্থাপনায় কিছু অসুবিধা হয়েছিল। বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘরকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ অসাধারণ। ফলে উদ্বোধনের পর বিপুল সংখ্যক মানুষ ভিড় করায় প্রশাসনিক চাপ তৈরি হয়েছিল। এখন ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে।’

তথ্য উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং তার রাজনৈতিক-সামাজিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত জাদুঘর পরিদর্শনের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে