প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

কাল বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব অঞ্চল থেকে দেখা যাবে

বিজ্ঞাপন
কাল বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব অঞ্চল থেকে দেখা যাবে
বিশ্ববাসী কাল বুধবার (১২ আগস্ট) এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হয়ে এই পূর্ণ সূর্যগ্রহণ টানা ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে—যখন চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করে ফেলবে।

১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে এটাই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ, যা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন প্রায় দেড় কোটি মানুষ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

‘পাথ অব টোটালিটি’ বা পূর্ণগ্রাসের সরাসরি পথে থাকবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়া, পর্তুগাল এবং স্পেনের বড় অংশ। স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে শুরু হয়ে এই পূর্ণগ্রাস স্থানভেদে প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হবে। লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহর থেকে এটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে, আর মাদ্রিদ ও বার্সেলোনায় সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়বে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান হওয়ায় এই অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। বছরে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল—শতাব্দীতে গড়ে মাত্র ৬৬ বার, অর্থাৎ প্রতি দেড় বছরে একবার এর দেখা মেলে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাসের পথের বাইরেও পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ অন্তত আংশিকভাবে হলেও এই দুর্লভ মহাজাগতিক ঘটনা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

২ ঘণ্টা আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

২ ঘণ্টা আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

২ সপ্তাহ আগে
সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

২ সপ্তাহ আগে