প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

এমপিও শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
এমপিও শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের এনটিআরসিএ (এনটিআরসিএ) সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে। কিন্তু কিছু গুপ্ত ব্যক্তি আলোচনার অংশবিশেষ পত্রিকায় ফাঁস করে বিভ্রান্তি তৈরি করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যাচাই-বাছাই না করে কারও উসকানিতে পা না দিতে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাছাইয়ের পর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। তিনি স্পষ্ট করেন, ‘শিক্ষকরা বেতন-ভাতা নেবেন, কিন্তু ফলাফল শূন্য হবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলার শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা একটি ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরও পিছিয়েছি। শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।’

এসএসসি পরীক্ষার ফল নিয়ে তিনি বলেন, ‘এসএসসির ফলে ড্রপ হয়েছে—এটা বলা যায় না। কারণ কাউকে জোর করে ফল করানো বা পাস করানো কি সম্ভব?’ তিনি প্রশ্ন তুলে বলেন, পরীক্ষার ফল প্রাকৃতিকভাবেই নির্ধারিত হয়, কোনো জোরজবরদস্তি এখানে কাজ করে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে