প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

নিরাপদ নৌচলাচলে ইতিহাসের প্রথম নৌযান শুমারি ২০-২৯ আগস্ট

বিজ্ঞাপন
নিরাপদ নৌচলাচলে ইতিহাসের প্রথম নৌযান শুমারি ২০-২৯ আগস্ট
নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনা করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই শুমারি অনুষ্ঠিত হবে। আজ (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ভবনে সমন্বয়কদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোঃ শফিউল বারী এবং বিবিএসের মহাপরিচালক মোঃ শামীমুল হক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের অর্থনীতি, বাণিজ্য ও জনজীবনের সঙ্গে নৌপথের সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু নৌপথের সম্ভাবনা আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি।’ তিনি উল্লেখ করেন, সড়কপথে বাড়তি চাপ কমাতে এবং নৌপথকে বাণিজ্য, পণ্য ও যাত্রী পরিবহন এবং পর্যটনের জন্য কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নৌযান শুমারির গুরুত্ব ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার ও মালিকানার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি নৌপথের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথাও স্মরণ করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। তিনি তথ্য সংগ্রহে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থার কথাও জানান। তিনি নৌপথকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন মাধ্যম আখ্যায়িত করে এর উন্নয়নে সরকারের আন্তরিকতার ওপর জোর দেন এবং বিবিএসের পেশাদারিত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর ও বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শুমারি কার্যক্রমের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১৪ মিনিট আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

৩১ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে