প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন করে খামারি পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএলআরআই-উদ্ভাবিত এসব ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

প্রাণিসম্পদ খাতকে কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতে রোগব্যাধি নিয়ন্ত্রণ না করা গেলে খামারিরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগ পোলট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনায় মারাত্মক প্রভাব ফেলে। তাই দেশীয় কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, ‘আজকের আয়োজন শুধু একটি ভ্যাকসিন হস্তান্তরের আনুষ্ঠানিকতা নয়; এটি গবেষণাগারের জ্ঞান ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি আরও বলেন, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এসব ভ্যাকসিন রোগ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যয় হ্রাস এবং ভ্যাকসিন আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ গবেষণা ও নানা প্রতিকূলতা পেরিয়ে বিএলআরআইয়ের বিজ্ঞানীরা দেশীয় উপকরণ ব্যবহার করে এ ভ্যাকসিন উদ্ভাবন করেছেন। গবেষণালব্ধ উদ্ভাবন খামারিদের কাছে না পৌঁছালে তার পূর্ণ সুফল পাওয়া যায় না, তাই বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সরকারের কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বিপুল মানুষ কৃষির সঙ্গে যুক্ত; কৃষির উন্নয়নেই অর্থনীতি শক্তিশালী হয়। এছাড়া জাতীয় মাছ ইলিশের উৎপাদন ও স্বাদ ধরে রাখতে নদী পুনঃখনন, জাটকা নিধন বন্ধ এবং কারেন্ট জাল ব্যবহার বন্ধে সরকার জোর দিচ্ছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেন, দেশীয় ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমবে এবং স্বয়ংসম্পূর্ণতার পথে এগোবে দেশ। উৎপাদন ব্যয় কমলে তার প্রভাব খাদ্য ও প্রাণিসম্পদজাত পণ্যের দামেও পড়বে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বিজ্ঞানী-গবেষক, শিক্ষক-চিকিৎসক, শিল্প উদ্যোক্তা, খামারি প্রতিনিধি ও ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী

অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী

১ মিনিট আগে
জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

১৬ মিনিট আগে
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল

১ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল

২ ঘণ্টা আগে
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

৩ ঘণ্টা আগে
নিরাপদ নৌচলাচলে ইতিহাসের প্রথম নৌযান শুমারি ২০-২৯ আগস্ট

নিরাপদ নৌচলাচলে ইতিহাসের প্রথম নৌযান শুমারি ২০-২৯ আগস্ট

৩ ঘণ্টা আগে