প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

বিজ্ঞাপন
জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে। মঙ্গলবার আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি; এবং মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো: সামীমুজ্জামান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘জুলাইয়ের শহীদ ও আহতরা আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার। তাঁদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই নয়, তাঁদের স্বপ্ন ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।’ তিনি জানান, পর্যটন করপোরেশনের হোটেলে জুলাই যোদ্ধাদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট, বিমান বাংলাদেশের টিকিটে বিশেষ ছাড় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, তিনি নিজেও আন্দোলনে জড়িত ছিলেন এবং শেষ দিকে কারাবরণ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ‘বিএনপি পরিবার’ সেলের অংশ ছিলেন বলে গর্ব প্রকাশ করেন। তিনি জুলাই যোদ্ধাদের জন্য পর্যটন স্পটে বিনামূল্যে প্রবেশ ও মন্ত্রণালয়ের অধীন সংস্থায় চাকরির উদ্যোগের কথা জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই উন্নয়ন পরিকল্পনা আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যস্ত, কৃতিত্ব নেওয়ার দৌড়ে নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি কৃতজ্ঞতা ও জাতীয় চেতনার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে পাঁচ শহীদ পরিবার ও পাঁচ আহত যোদ্ধা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও সাংবাদিকরাও অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১২ মিনিট আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

৫০ মিনিট আগে
বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

৫৩ মিনিট আগে
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১ ঘণ্টা আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

১ ঘণ্টা আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৩ ঘণ্টা আগে