প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবাসীকল্যাণ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস

প্রবাসীকল্যাণ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিজ্ঞাপন
প্রবাসীকল্যাণ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
আজ বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুকের নেতৃত্বে এই প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) দুই দেশের শ্রম অভিবাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যাণকর কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কোরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৩৮,০৫৯ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, কোটা ব্যবহারের সর্বোচ্চকরণ, রোস্টার ব্যবস্থাপনা, কর্মী নির্বাচন ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ আগ্রহী। তিনি কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ অতিরিক্ত কিছু খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোরিয়া সরকারের সদয় বিবেচনা কামনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল প্রধান হান উনসুক জানান, ইপিএস পদ্ধতির মাধ্যমে কর্মী গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে তারা আন্তরিক। কর্মী নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ করতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাক্ষাতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী

অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে
জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

৪ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল

৫ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল

৫ ঘণ্টা আগে
বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

৭ ঘণ্টা আগে