প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

মাত্র কয়েক ঘণ্টা পর বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবে বিশ্ব

বিজ্ঞাপন
মাত্র কয়েক ঘণ্টা পর বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবে বিশ্ব
মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় আসে, তখনই ঘটে এই মহাজাগতিক দৃশ্য। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন ঘটনা ঘটলেও দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে চলেছে পৃথিবীবাসী—বিশেষ করে ইউরোপের মানুষ।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হয়ে এই গ্রহণ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান হওয়ায় পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। বছরে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল—শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে আবহাওয়া শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা দেখতে আসা পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে