প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ

বিজ্ঞাপন
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে দেশের সব সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় ১১ দফা জরুরি নির্দেশনা বাস্তবায়নের জন্য সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিপত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সব খাদ্য ও পানীয় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন উৎস থেকে সংগ্রহ করতে হবে। মাদ্রাসার ক্যান্টিন ও অস্থায়ী খাদ্য বিক্রয়কেন্দ্রে নিয়মিত তদারকি করতে হবে। কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা যাবে না। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকারি খাদ্য বিতরণ কর্মসূচিতে খাদ্যের গুণগত মান, সংরক্ষণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। খাদ্য কেনার ক্ষেত্রে বৈধ উৎস থেকে সংগ্রহ, ক্যাশ মেমো বা চালান সংরক্ষণ ও মেয়াদ যাচাই বাধ্যতামূলক।

রান্নাঘর, ডাইনিং স্পেস ও পানীয় জলের উৎস নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিরাপদ খাদ্য ও ভেজালের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিটি মাদ্রাসায় অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে অন্তত পাঁচ সদস্যের ‘নিরাপদ খাদ্য তদারকি কমিটি’ গঠন করতে হবে। কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করে খাদ্য ব্যবস্থা পরিদর্শন করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মাদ্রাসার আশপাশের দোকানেও যেন ভেজাল বা ক্ষতিকর খাবার বিক্রি না হয়, সেদিকে নজরদারি ও শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। অনিরাপদ খাবার বিক্রির বিষয় নজরে এলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

খাদ্যে ভেজাল বা অনিয়মের অভিযোগ গ্রহণের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে। কোনো শিক্ষার্থী খাদ্য গ্রহণের পর অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিষয়টি অভিভাবক, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানাতে হবে।

এছাড়া জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন এবং নিরাপদ খাদ্যবিষয়ক পোস্টার ও ব্যানার মাদ্রাসার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১৫ মিনিট আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

৩২ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে