প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী দিল্লির দ্বিমুখী নীতি ও ঢাকার ‘হার্ড মেসেজ’ নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন সমীকরণ হালাল অর্থনীতি নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র, আসিয়ান অভিজ্ঞতায় বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ

মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ

বিজ্ঞাপন
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে দেশের সব সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় ১১ দফা জরুরি নির্দেশনা বাস্তবায়নের জন্য সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিপত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সব খাদ্য ও পানীয় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন উৎস থেকে সংগ্রহ করতে হবে। মাদ্রাসার ক্যান্টিন ও অস্থায়ী খাদ্য বিক্রয়কেন্দ্রে নিয়মিত তদারকি করতে হবে। কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা যাবে না। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি খাদ্য বিতরণ কর্মসূচিতে খাদ্যের গুণগত মান, সংরক্ষণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। খাদ্য কেনার ক্ষেত্রে বৈধ উৎস থেকে সংগ্রহ, ক্যাশ মেমো বা চালান সংরক্ষণ ও মেয়াদ যাচাই বাধ্যতামূলক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

রান্নাঘর, ডাইনিং স্পেস ও পানীয় জলের উৎস নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিরাপদ খাদ্য ও ভেজালের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিটি মাদ্রাসায় অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে অন্তত পাঁচ সদস্যের ‘নিরাপদ খাদ্য তদারকি কমিটি’ গঠন করতে হবে। কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করে খাদ্য ব্যবস্থা পরিদর্শন করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মাদ্রাসার আশপাশের দোকানেও যেন ভেজাল বা ক্ষতিকর খাবার বিক্রি না হয়, সেদিকে নজরদারি ও শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। অনিরাপদ খাবার বিক্রির বিষয় নজরে এলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

খাদ্যে ভেজাল বা অনিয়মের অভিযোগ গ্রহণের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে। কোনো শিক্ষার্থী খাদ্য গ্রহণের পর অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিষয়টি অভিভাবক, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানাতে হবে।

এছাড়া জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন এবং নিরাপদ খাদ্যবিষয়ক পোস্টার ও ব্যানার মাদ্রাসার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

২২.৯৯৭৫৭ সেকেন্ড আগে
বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

১ ঘণ্টা আগে
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা

৪ ঘণ্টা আগে
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

৫ ঘণ্টা আগে