প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা

বিজ্ঞাপন
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা
বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কানাডা সরকার তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। গত সোমবার (১০ আগস্ট) প্রকাশিত নতুন নির্দেশনায় বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ (Exercise a high degree of caution) পর্যায়ে বহাল রাখা হয়েছে।

কানাডার ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে দেওয়া পরামর্শে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, আদালতের রায় বা রাজনৈতিক কর্মসূচি ঘিরে যে কোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে যানজট, ব্যবসা-বাণিজ্য বন্ধ ও সহিংসতার ঝুঁকি উল্লেখ করে কানাডীয় নাগরিকদের বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এছাড়া, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ব্যাপারে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকি উল্লেখ করে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ (Avoid all travel) নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে, গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা বহাল রাখা হয়েছে ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে