প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে বিশ্বে নতুন যে বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতায় সজ্জিত করতে হবে। তিনি যুবসমাজকে সভ্যতার সবচেয়ে বড় শক্তি ও সম্পদ হিসেবে অভিহিত করেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন সভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। তিনি বলেন, নতুন প্রযুক্তি গ্রহণে যুবকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি, তাই এআইনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি দেওয়া রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তার গভীরতা এত বেশি যে আগামীকালের পরিস্থিতি অনেকাংশেই অনুমান করা কঠিন। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন জ্ঞান, ডিজিটাল সক্ষমতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সুযোগ তৈরি করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, যুবসমাজ শুধু কোনো দেশের সম্পদ নয়, তারা সমগ্র মানবসভ্যতার সম্পদ। প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং খেলাধুলা, সৃজনশীলতা ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা ইতোমধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যুবসমাজকে প্রস্তুত করা মানে শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং ভবিষ্যৎ সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা। এ ক্ষেত্রে রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব এসএম জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন। বিভিন্ন দেশের কূটনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১৫ মিনিট আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

৩৩ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে