প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

বিজ্ঞাপন
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উন্নয়ন সংস্থা এই আয়োজনে অংশীদারিত্ব করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মসচিব ড. এস এম জোবায়েদ হোসেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দ্রুত বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণদের ডিজিটাল দক্ষতা, আইসিটি, ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি জেলায় ইউথ সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তরুণদের ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 'ইআরএন' প্রকল্পের মাধ্যমে ৯ লাখ তরুণের কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তা তৈরিতে ১০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এবং ঋণ হিসেবে ল্যাপটপ বিতরণের পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, তৃণমূলে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-১ সফলভাবে শেষ হয়েছে, যাতে ১ লাখ ৬৮ হাজার ৬৪৮ জন তরুণ-তরুণী অংশ নিয়েছে। প্রতিটি ইউনিয়ন ও শহরে খেলার মাঠ এবং জেলায় স্পোর্টস প্রতিষ্ঠার কাজ চলছে।

প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ নতুন ইকোসিস্টেম সৃষ্টি করেছে, যা সভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনই চ্যালেঞ্জও বয়ে এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি নতুন বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি গ্রহণে যুবকদের সক্ষমতা বেশি, তাই এআইনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, পরিবর্তনের গভীরতা এত বেশি যে আগামীকালের পরিস্থিতি অনুমান করা কঠিন। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১৫ মিনিট আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

৩২ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে