প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা আজ, আলোচনায় মির্জা ফখরুল

বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা আজ, আলোচনায় মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মন্ত্রিসভার শীর্ষ সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠক শেষে দুপুরে রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এরপর বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়ার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম প্রস্তুত করা হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

মির্জা ফখরুলই এগিয়ে

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিএনপির একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় রাষ্ট্রপতি পদের জন্য তাঁর নাম বিবেচনায় এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সম্মানজনক সাংবিধানিক পদ। এ পদের জন্য যোগ্য, প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত। দেশের সংকট ও ক্রান্তিকালে যিনি অভিভাবকের ভূমিকা পালন করতে পারবেন, সেই বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে মির্জা ফখরুল সচিবালয় ত্যাগ করেন। আজ তাঁর কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি।

দলীয় সূত্র বলছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে দেওয়া হবে, বৈঠকে এসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে বিএনপি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে কার্যত তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

আজ মনোনয়ন জমার শেষ দিন

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে নির্ধারিত বাক্সে ব্যালট জমা দেবেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১১ মিনিট আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

৪৮ মিনিট আগে
বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

৫২ মিনিট আগে
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

১ ঘণ্টা আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

১ ঘণ্টা আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৩ ঘণ্টা আগে