প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী

বিজ্ঞাপন
ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি বলেন, 'বাংলাদেশের ওপর দিল্লির যে আগ্রাসী আকাঙ্ক্ষা, তা পূরণ করার জন্যই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।'

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রিজভী বলেন, 'তারেক রহমানের সরকার ন্যায়নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই তাকে বিচারের মুখোমুখি করার জন্য।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'ভারত শেখ হাসিনাকে আত্মীয় মনে করে। কারণ শেখ হাসিনা ভারতের মন মতো সব করতেন। তিনি এদেশের সার্বভৌমত্বকে বিক্রি করেছেন।'

তিনি বলেন, 'শেখ হাসিনা ফেরাউন-নমরুদের ইতিহাস পড়েননি। তিনি নিজেকে ক্ষমতাশালী মনে করেছেন। তিনি আল্লাহর শক্তি ও জনগণের শক্তিকে ভয় পাননি। সবশেষে তিনি সব শক্তির কাছে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।'

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রুহুল কবীর রিজভী বলেন, 'তারেক রহমানের সরকার ন্যায়নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। বিগত দিনে যারা গুম ও খুন করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়।'

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, 'আমরা শেখ হাসিনার বিচার বাস্তবায়ন দেখতে চাই। যিনি এত মানুষ হত্যা করেছেন, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন। রাজনীতি করবেন—এটা যেন মামার বাড়ির আবদার।'

রিজভী বলেন, 'যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারা তাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২ ঘণ্টা আগে