প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে যাচ্ছেন ক্যারোলিন লিভিট ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে 'তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি' বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল 'পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা': রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে যাচ্ছেন ক্যারোলিন লিভিট

বিজ্ঞাপন
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে যাচ্ছেন ক্যারোলিন লিভিট
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চলতি মাসের শেষে পদ ছাড়ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এ ঘোষণা দিয়েছেন। সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিভিটকে তার 'সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের' একজন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'ক্যারোলিন এখন থেকে আমার অন্যতম প্রধান বাইরের উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠ হয়ে থাকবেন।'

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২৮ বছর বয়সী লিভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। এর মাধ্যমে তিনি এ পদে দায়িত্ব নেওয়া ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত মে মাসে স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে দ্বিতীয় সন্তানের মা হন লিভিট। তাদের একটি দুই বছর বয়সী ছেলেও রয়েছে। গত মাসে মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি কাজে ফিরেছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিভিট লেখেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের 'সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতা'।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, 'মা হওয়া এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি পালন করা ছিল সবচেয়ে আনন্দদায়ক, আবার সবচেয়ে চ্যালেঞ্জিংও।'

বিজ্ঞাপন
728*90 Ad One-P

লিভিট আরও বলেন, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে তিনি উপলব্ধি করেন যে প্রেস সেক্রেটারির দায়িত্বের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়ার পাশাপাশি তার দুই ছোট সন্তানের প্রাপ্য সেরা মা হওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে 'ভারাক্রান্ত মনেই' তিনি হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী

ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী

৩ ঘণ্টা আগে
বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

৫ ঘণ্টা আগে
ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
মন্ত্রিসভায় রদবদল

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

৭ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

৭ ঘণ্টা আগে