রিজভী বলেন, হাজার হাজার মানুষ হত্যার পর শেখ হাসিনার এই বক্তব্য জনগণ মেনে নেবে না। তিনি বিচার দেখতে চান। তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি চান না, তিনি সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।


