প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

বিজ্ঞাপন
রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ
ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করতে রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সড়কপথে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং বেলা ১টায় কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন। পরে বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান ও স্কুল ড্রেস-ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ উপলক্ষে সারাদেশের ১৪ জন মৎস্য খাতের উদ্যোক্তাকে স্বর্ণপদক দেওয়া হবে। নিরাপত্তা জোরদারসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম বলেন, সফর কিশোরগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মানুষ আশা করছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে