প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম

বিজ্ঞাপন
বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম
হাদিস শরিফের সংরক্ষণ মুসলিম উম্মাহর অনন্য বৈশিষ্ট্য। হিজরি তৃতীয় শতাব্দীতে কুতুবে সিত্তাহ (সিহাহ সিত্তাহ) সংকলনের যুগে ‘জামে তিরমিজি’ বিশেষ মর্যাদা লাভ করে। ইমাম তিরমিজি (রহ.)-এর এই গ্রন্থের ব্যাখ্যায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫ বছরের গবেষণায় ১৭ খণ্ডে আরবি ভাষায় ‘কিফায়াতুল মুগতাজি ফি শরহি জামিয়িত তিরমিজি’ রচনা করেছেন বাংলাদেশি আলেম মাওলানা আব্দুল মতীন।

গত ৫ আগস্ট ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। নোমানি বলেন, ইমাম তিরমিজি হাদিসের পাশাপাশি ফিকহি বিশ্লেষণও উপস্থাপন করেছেন, যা মাওলানা আব্দুল মতীন তাঁর গ্রন্থে আরও সমৃদ্ধ করেছেন। বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক বলেন, এই গ্রন্থ হাদিস গবেষণার দীর্ঘদিনের শূন্যতা পূরণ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গ্রন্থটির প্রকাশক মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক মাওলানা তাহমিদুল মাওলা জানান, প্রথম চার খণ্ড প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া মেলে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানে ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

১৮ মিনিট আগে
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

১ দিন আগে
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২ দিন আগে
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

১ মাস আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ মাস আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

১ মাস আগে