প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র্যালি

বিজ্ঞাপন
নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র্যালি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে। উৎসবের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ৭টায় ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৫ আগস্ট মতিঝিল শাপলা চত্বর থেকে সোয়ারিঘাট পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ রান’ হবে।

গতকাল নগর ভবনে সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানান, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু এবং ১৮৬৪ সালের ১ আগস্ট পৌরসভা প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটে এ উৎসবের পরিকল্পনা। তিনি বলেন, নাগরিকদের মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে হেরিটেজ রান, নৌকাবাইচ, হেরিটেজ ক্রুজ, পুরোনো চলচ্চিত্র প্রদর্শন, মঞ্চনাটক, ঢাকা শোভাযাত্রা (ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকি)।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আগামী ২৯ আগস্ট লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবের উদ্বোধন করবেন এবং ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি শুরু হবে। ৩০ আগস্ট ঘুড়ি উৎসব, ঢাকা আড্ডা ও কাওয়ালি অনুষ্ঠান হবে। ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

৩ দিন আগে
মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

১ সপ্তাহ আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

১ সপ্তাহ আগে
ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

১ সপ্তাহ আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

১ সপ্তাহ আগে