প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

শোডাউনে বিএনপি নেতার মুখে 'জয় বাংলা' স্লোগান

বিজ্ঞাপন
শোডাউনে বিএনপি নেতার মুখে 'জয় বাংলা' স্লোগান
মাদারীপুরে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোকসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ 'জয় বাংলা' স্লোগান উচ্চারিত হওয়াকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শোডাউনের সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে থাকা এক নেতার মুখ থেকে 'জয় বাংলা' স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক অবস্থানে ছিলেন। তবে শোডাউনে ওই স্লোগান কীভাবে এসেছে, সে বিষয়ে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ বিষয়ে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জেলা কৃষকদলের সদস্যসচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, 'কে বা কারা শোডাউন করেছে, তা আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'

জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, 'আমাদের দলের লোকজনের মোটরসাইকেল শোডাউনে যদি কেউ এ ধরনের স্লোগান দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, 'স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। তদন্ত করে কেন ওই স্লোগান দেওয়া হয়েছে, তা বের করা হবে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

২ ঘণ্টা আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২২ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে