প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: ফকির মাহবুব আনাম হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম' হাসিনা ফেরতসহ শর্ত পূরণ হলেই ভারত সফর করবেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ রাজনীতিতে খালেদা জিয়ার উত্তরাধিকার অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

বিজ্ঞাপন
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতে যৌথ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের (Diana Mickevičienė) এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তি খাতে অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বর্তমানে সীমিত হলেও দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ফ্রিল্যান্সারদের সক্ষমতাকে কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। দেশে বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লিথুয়ানিয়া বিশ্বমানের লেজার প্রযুক্তি, গভটেক (GovTech) এবং ফিনটেক সেবায় অন্যতম অগ্রগামী দেশ। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে লিথুয়ানিয়া অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

২১ ঘণ্টা আগে
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি

ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি

২ দিন আগে
৩০ আগস্ট লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৩০ আগস্ট লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২ দিন আগে
সুগন্ধি চাল রফতানি অনুমোদন কমাতে উদ্যোগ, তিন দিনের মধ্যে রফতানির তথ্য চেয়েছে সরকার

সুগন্ধি চাল রফতানি অনুমোদন কমাতে উদ্যোগ, তিন দিনের মধ্যে রফতানির তথ্য চেয়েছে সরকার

২ দিন আগে
প্রধানমন্ত্রীর সাথে ২৫ মার্কিন কোম্পানির আলোচনা ফলপ্রসূ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সাথে ২৫ মার্কিন কোম্পানির আলোচনা ফলপ্রসূ: মাহদী আমিন

৩ দিন আগে
আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

৩ দিন আগে