প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নির্ধারিত শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতার কথা জানায় মার্কিন দূতাবাস। সেখানে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা বজায় রাখতে ভিসার নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিলে, ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে নিজের স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শুধু ভিসা বাতিল নয়, এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।

এ অবস্থায় সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় নিজেদের ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের নির্ধারিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান ও পড়াশোনা চালিয়ে যেতে হয়। ফলে পড়াশোনার ধরন বা প্রোগ্রামে পরিবর্তন আনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিবাসন-সংক্রান্ত নিয়ম অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মার্কিন দূতাবাসের সাম্প্রতিক এই সতর্কবার্তায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা-সংক্রান্ত নিয়ম আরও সতর্কতার সঙ্গে মেনে চলার বিষয়টি বিশেষভাবে সামনে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

৪ দিন আগে
দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

৫ দিন আগে
মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

১ সপ্তাহ আগে
সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

১ সপ্তাহ আগে
তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

১ সপ্তাহ আগে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

২ সপ্তাহ আগে