প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের

বিজ্ঞাপন
উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার আলোয় নিজেদের জীবন গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার একই পরিবারের পাঁচ ভাই-বোন। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া এই ভাই-বোনদের স্বপ্ন, উচ্চশিক্ষা শেষ করে আত্মনির্ভরশীল হওয়া।

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-গজারিয়া গ্রামের মৃত মহরম আলী ও ফুলবানু দম্পতির পাঁচ সন্তানই শারীরিক প্রতিবন্ধী। জন্মের পর থেকেই কারও শরীরের নিচের অংশ অচল, আবার কারও হাত-পা দুর্বল ও বাঁকা হয়ে গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শারীরিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত তাদের জন্য কঠিন হলেও কেউই পড়াশোনা বন্ধ করেননি। বড় ভাই সুজন মিয়া কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মারজিয়া বেগম ব্যবস্থাপনায় স্নাতক শেষ করেছেন। জহুরা বেগম সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষে পড়ছেন, মুক্তা আক্তার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং ছোট বোন পান্না আক্তার পড়ছেন দশম শ্রেণিতে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তাদের একটাই চাওয়া, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ। পড়াশোনা শেষ করে কারও করুণার পাত্র না হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চান তারা।

বড় ভাই সুজন মিয়া বলেন, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি এবং তার ভাই-বোনেরা কখনো আশা ছাড়েননি। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পরিবারের একজনেরও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে পুরো পরিবারটি আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল তাদের সংগ্রামকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে বলেন, উপযুক্ত সুযোগ পেলে এই পাঁচ ভাই-বোন অনেক দূর এগিয়ে যেতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি পরিবারটির বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে