প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

বন্ধুত্বের বন্ধনে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন
বন্ধুত্বের বন্ধনে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্বের টান, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির আবহে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গত ২৮ আগস্ট ২০২৬ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের মিলনমেলায় পরিণত হয় আয়োজনস্থল।

‘১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজক ছিল এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ। অনুষ্ঠানে বন্ধুদের আড্ডা, স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস, ছবি তোলা, উপহার ও খাবারের মধ্য দিয়ে কাটে দিনটি। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার সুযোগে ফিরে আসে স্কুল ও কলেজ জীবনের নানা স্মৃতি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে অংশ নেওয়া গোলাম শাওন রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এবার প্রোগ্রাম শুরু থেকে শেষ এক কর্নারে বসেই শেষ করেছি। আমি প্রোগ্রামে গেছি প্রোগ্রাম উপভোগ করতে, ছবি তুলতে নয়। কিছু বন্ধুর মোবাইলে কয়েকটি ছবি পেয়েছি—বলা যায় ধার করা ছবি। তবে ২৮ আগস্টের পুরো দিনটাই ভালোভাবে কেটেছে।”

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বন্ধুত্বের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “হারানো আর পুরোনো, অতীত আর বর্তমান—সব মিলিয়ে ভবিষ্যৎ হোক জয়জয়কার। প্রোগ্রাম মানেই বন্ধুদের মিলনমেলা। বেঁচে থাকুক সুন্দর সম্পর্কগুলো। নিপাত যাক হিংসা ও বিচ্ছেদ, পৃথিবীটা হোক আলোয় আলোকিত।”

তিনি অনুষ্ঠানের জন্য ০২০৪ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বন্ধুদের জন্য এমন সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ায় তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি যারা ব্যস্ততার মধ্যেও তার সঙ্গে ছবি তুলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন কায়সার আহমেদ আনান। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমার মনের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেদন করছি সেই সকল বন্ধুদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমাদের প্রাণের গ্রুপ এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হয়েছে।”

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে সবার সঙ্গে ছবি তুলতে না পারার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সবাই অনুষ্ঠানের নানা কাজে ব্যস্ত থাকায় সবার সঙ্গে ছবি তোলার সুযোগ হয়নি। তবে পুরো আয়োজন উপভোগ করেছেন তিনি।

অনুষ্ঠানের খাবারের প্রশংসা করে কায়সার আহমেদ আনান বলেন, খাবারের মধ্যে তার সবচেয়ে ভালো লেগেছে কেক, জর্দা, গ্রামিকার খেজুরের গুড়ের মুরালি ও নারিকেলের নাড়ু। উপহারের মধ্যে ওয়াটার পট তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। পাশাপাশি আয়োজনে দেওয়া টি-শার্টের আরামদায়ক ও নরম কাপড়েরও প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, “টি-শার্টটা অনেক সফট, মনে হচ্ছে না গায়ে কিছু আছে। কাপড়ের মান খুব ভালো হয়েছে। ওভারঅল সকল আয়োজক বন্ধু ও স্বেচ্ছাসেবক বন্ধুদের নিরলসভাবে কাজ করার কারণেই এবারের প্রোগ্রাম এত সুশৃঙ্খল ও সফল হয়েছে। আলহামদুলিল্লাহ।”

নিজের প্রতি বন্ধুদের আন্তরিক ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার প্রতি তোমাদের সকলের আন্তরিক ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ, আমি অভিভূত।”

আয়োজনের মধ্য দিয়ে শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার একটি সুযোগ তৈরি হয়। অতীতের স্মৃতি, বর্তমানের আনন্দ এবং ভবিষ্যতের প্রত্যাশাকে সঙ্গে নিয়ে বন্ধুদের এই মিলনমেলা প্রমাণ করেছে—সময় ও দূরত্ব পেরিয়ে সত্যিকারের বন্ধুত্বের বন্ধন অটুট থাকে।

আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। হিংসা-বিভেদ ভুলে বন্ধুত্বের আলোয় আরও সুন্দর হয়ে উঠবে আগামী দিনের পথচলা।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাই হয়ে উঠেছে পুরোনো বন্ধুদের স্মৃতি ও ভালোবাসায় ভরা এক আনন্দঘন মিলনমেলা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১ ঘণ্টা আগে
বাংলাদেশ কখনো কারও কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কখনো কারও কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

২ দিন আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

৩ দিন আগে
‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

৩ দিন আগে
ভুল বোঝাবুঝি থাকলে নিরসন হয়ে যাবে: ধর্ম প্রতিমন্ত্রী
হেফাজতের আপত্তি প্রসঙ্গ

ভুল বোঝাবুঝি থাকলে নিরসন হয়ে যাবে: ধর্ম প্রতিমন্ত্রী

১ সপ্তাহ আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল

১ সপ্তাহ আগে