প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের আশ্বাস জরুরি মোকাবিলায় জাতীয়-স্থানীয় সংস্থার সমন্বিত কর্মশালা ও অনুশীলন অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারীকে বদলির নির্দেশ

বিজ্ঞাপন
চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারীকে বদলির নির্দেশ
ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন তিনি।

রোববার হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নের পাশাপাশি ১৫১ শয্যায় উন্নীত করা হবে। সেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্যাথলজি সুবিধা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে। শিগগিরই হাসপাতালে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি এবং দায়িত্ব পালনে কঠোর নজরদারি থাকবে। কোনো ধরনের অনিয়ম বা বিনানুমতিতে অনুপস্থিতি বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
জরুরি মোকাবিলায় জাতীয়-স্থানীয় সংস্থার সমন্বিত কর্মশালা ও অনুশীলন অনুষ্ঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জরুরি মোকাবিলায় জাতীয়-স্থানীয় সংস্থার সমন্বিত কর্মশালা ও অনুশীলন অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী

গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

১ দিন আগে
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১ দিন আগে
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে নিজ জেলায় সংবর্ধনা

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে নিজ জেলায় সংবর্ধনা

১ দিন আগে