প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি

বিজ্ঞাপন
ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি
ইউরোপীয় ইউনিয়নের চিহ্নিত ৬১টি শুল্কবহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বাধাগুলোও দ্রুত সমাধানের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরুর বিষয়েও অগ্রগতির কথা জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি মালিকানাধীন সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন, বাণিজ্যিক নমুনা আমদানির সীমা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের উৎস শনাক্তকরণে ব্যবহৃত স্মার্ট কার্ডের শুল্কায়নসহ বিভিন্ন জটিলতার সমাধান করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাবে ইউরোপীয় কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। প্রয়োজনীয় অনুমোদন শেষ হলে চলতি সপ্তাহেই যৌথ কারিগরি আলোচনা শুরু হতে পারে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার উদ্যোগেও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুপারিশ ইতিবাচক হয়েছে এবং আগামী সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হলে বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধসহ বিভিন্ন রপ্তানি খাতে নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

১ ঘণ্টা আগে
চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

১ দিন আগে
ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

২ দিন আগে
ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

২ দিন আগে
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে