প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির গ্যাস–সংকটের স্থায়ী সমাধানে স্থলভাগে এলএনজি টার্মিনাল জরুরি পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ছয় মাসে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি

বিজ্ঞাপন
পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও রাকিবুজ্জামান রকি নামে এক যুবকের সন্ধান মেলেনি। শনিবার দুপুর পর্যন্ত নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় তীব্র স্রোতের কারণে ট্রলারটি সেতুর একটি পিলারে ধাক্কা দিলে তিনজন নদীতে পড়ে যান। পরে ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি পানিতে তলিয়ে যান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিখোঁজ রাকিবুজ্জামান রকি (৩০) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন (৩৮) একই এলাকার এবং ওহাব (৪৫) কুষ্টিয়ার আরোয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নৌ-পুলিশ জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে প্রায় ১২০ জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ এবং ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও রকির সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তিনজন নদীতে পড়ে গেলেও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রকির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
দুর্ঘটনা থেকে আরও
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি

১ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

১ সপ্তাহ আগে
ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

৩ সপ্তাহ আগে
কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ রাতে দেশে ফিরছে

কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ রাতে দেশে ফিরছে

৩ সপ্তাহ আগে
সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

২ মাস আগে
নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের, যাচ্ছিলেন হাসপাতালে

নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের, যাচ্ছিলেন হাসপাতালে

৩ মাস আগে