প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবেন ৮ দেশের নাগরিকরা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের রোমে মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

বিজ্ঞাপন
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫
ইসলামী ব্যাংকের সামনে এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মীরা। পরে সেখানে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, তাদের ৩০ জন সদস্য আহত হয়েছেন। তার দাবি, চাকরিচ্যুত কর্মীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে তাদের ওপর হামলা হলে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে চাকরিচ্যুত কর্মীদের একজন শহিদুল ইসলাম দাবি করেন, গ্রাহক ফোরামের সদস্যরা তাদের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন। তার দাবি, ২০ থেকে ২৫ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুই পক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে। তবে তাৎক্ষণিকভাবে কার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, সকালের সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। বর্তমানে চাকরিচ্যুত কর্মীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ

উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ

১ দিন আগে
পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের

পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের

১ সপ্তাহ আগে
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

১ সপ্তাহ আগে
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

১ সপ্তাহ আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানতকারীর আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানতকারীর আবেদন

১ সপ্তাহ আগে
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপনকে নিয়োগের সুপারিশ বিএনপি হুইপের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপনকে নিয়োগের সুপারিশ বিএনপি হুইপের

২ সপ্তাহ আগে