প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

বিজ্ঞাপন
চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের
চ্যানেল ওয়ানের এক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার করা উচিত। প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলে স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।

তিনি বলেন, জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি

১ দিন আগে
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

২ দিন আগে
আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ দিন আগে
চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

২ দিন আগে
নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

২ দিন আগে