প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বিজ্ঞাপন
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’সহ ইসলামী পরিভাষা ব্যবহারের পর বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানুকে বদলি করা হয়েছে।

২০২১ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের উপ-কমান্ড্যান্ট পদে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থের’ কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বুশরা বানু সরকারি চাকরির পরীক্ষার্থীদের উদ্দেশে নিজের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’ শব্দগুলো ব্যবহার করেন। ভিডিওতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক প্রশিক্ষণ একাডেমির অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভিডিওটি প্রকাশের পর ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি সংগঠন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ দেয়। সংগঠনটির অভিযোগ, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে বুশরা বানু নিরপেক্ষতা বজায় রাখেননি এবং ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো জাতীয়তাবাদী সম্বোধন ব্যবহার করেননি।

অভিযোগের পরদিনই, ১৪ সেপ্টেম্বর, রাজ্য সরকার বদলির নির্দেশ জারি করে। এর পর থেকেই বদলির সিদ্ধান্তের সময় ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ইতোমধ্যে খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের কর্মকর্তা পার্থ ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে। একই নির্দেশিকায় আরও এক পুলিশ কর্মকর্তা সুভেন্দু মণ্ডলকেও বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকারি সূত্রে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করা হলেও, অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বদলির সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের

সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের

২ ঘণ্টা আগে
যুক্তরাজ্য ছাড়ার দাবিতে একজোট হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড

যুক্তরাজ্য ছাড়ার দাবিতে একজোট হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড

২ দিন আগে
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

৩ দিন আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

৩ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

৫ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

৫ দিন আগে