প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বিজ্ঞাপন
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য সফরের লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো এবং চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইতালির রাষ্ট্রদূত মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন। এসব সফরে ব্যবসায়ী সংগঠন, চামড়া শিল্প এলাকা ও সরকারি পর্যায়ে বৈঠকের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সনদ, পরিবেশ ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১৬ ঘণ্টা আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

১ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে