প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে: ইসি

বিজ্ঞাপন
স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে: ইসি
আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে সবাই সম্মত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না—এ বিষয়ে তিনি বলেন, বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত কমিশন সভায় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রমজান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা শুরু হবে। এই সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ভোট আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল ইসি। সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সম্ভাব্য সময়সূচিও দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৮৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৮৪

৩৩ মিনিট আগে
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

১ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

২ ঘণ্টা আগে
গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

২ ঘণ্টা আগে
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

৩ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

৩ ঘণ্টা আগে