এ ছাড়া ১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুঠোফোন অ্যাপের মূল পাতার নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন রাখতে হবে, যাতে ব্যবহারকারীরা সহজে তা ব্যবহার করতে পারেন।
একই সময়সীমার মধ্যে সঞ্চয়ী ও চলতি হিসাবের সব গ্রাহক, কার্ডধারীসহ, অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধের সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা, গ্রাহকদের অর্থ পরিশোধ সহজ করা এবং ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।


